কাঁথিতে নতুন পুলিশ জেলা, বড় চমক মুখ্যমন্ত্রীর!
June 23, 2026
পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমাকে পৃথক পুলিশ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার রাজ্য বাজেটে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রশাসনিক ও আইনশৃঙ্খলার নিরাপত্তার খাতিরে গুরুত্ব দেওয়া এই পদক্ষেপের ফলে খুশি কাঁথি ও এগরার বাসিন্দারা।
কাঁথি ও এগরা মহকুমা মিলিয়ে মোট ১৩টি থানা নিয়ে গঠিত এই নতুন পুলিশ জেলায় ২১ লক্ষেরও বেশি মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে। মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসস্থান, দিঘা-তাজপুর-মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র, গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর এবং দাদনপত্রবাড়ে প্রস্তাবিত নতুন সমুদ্রবন্দরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী, এই পুলিশ জেলা গঠনকে পূর্ণাঙ্গ জেলা গঠনের পথে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।