আমেরিকা নয়, ভারতের ‘ব্রহ্মোস’ ও ‘আকাশ’ মিসাইলে মজেছে UAE!

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে সংযুক্ত আরব আমিরশাহি, আগ্রহ ব্রহ্মোস ও আকাশতীরে

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। দেশটি ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’ এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ‘আকাশতীর’ কেনার ব্যাপারে নয়াদিল্লির সঙ্গে প্রাথমিক আলোচনায় যুক্ত হয়েছে। ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে আমিরশাহি এখন পশ্চিমা পণ্যের পাশাপাশি ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের দিকে ঝুঁকছে।

ভারতীয় সেনাবাহিনী ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)-এর যৌথ উদ্যোগে তৈরি ‘আকাশতীর’ ড্রোন ও শত্রু বিমান শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ‘ব্রহ্মোস’ বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা জল, স্থল ও আকাশ—তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণ করা যায়। এই অস্ত্র ক্রয়ের বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে তা ভারতের প্রতিরক্ষা রফতানির ক্ষেত্রে বড় সাফল্যের পাশাপাশি পশ্চিম এশিয়ায় দেশটির কৌশলগত প্রভাবকেও বহুগুণ বাড়িয়ে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *