বিএসএফ জওয়ানদের জন্য বড় সুখবর, শুভেন্দু সরকারের দারুণ উপহার!

পশ্চিমবঙ্গের সীমানায় কর্মরত বিএসএফ জওয়ানদের জন্য বৃত্তিকর বা প্রফেশনাল ট্যাক্স সম্পূর্ণ মকুব করার ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় পেশ করা ২০২৬ সালের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঐতিহাসিক সিদ্ধান্তটি জানান। সীমান্তে দেশের অখণ্ডতা রক্ষায় বিএসএফ জওয়ানদের আত্মত্যাগ ও পরিষেবার প্রতি কৃতজ্ঞতা জানাতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে।

বিএসএফ জওয়ানদের পাশাপাশি রাজ্যের সাধারণ বেতনভোগী ও স্বল্প আয়ের কর্মীদের স্বস্তি দিতে বৃত্তিকর মকুবের পরিধি বাড়ানো হয়েছে। নতুন বাজেটে মাসিক ২০ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে বৃত্তিকর না নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, যা আগে ১০ হাজার টাকা পর্যন্ত ছিল। এছাড়া, নতুন এই বাজেটে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধিরও ঘোষণা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *