ইতিহাস গড়ে প্রথমবার জেলা পরিষদ বিজেপির দখলে, চমকে দিলেন শুভেন্দু!

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিল বিজেপি, প্রথমবার রাজ্যে নজির

কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করে নয়া ইতিহাস তৈরি করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতা দখলের বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি জানান, আজ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বিজেপির সদস্যদের মাধ্যমেই পরিচালিত হবে।

রাজ্যের কোনো জেলা পরিষদে বিজেপির কর্তৃত্ব কায়েম হওয়ায় দলের অন্দরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “জনতার আশীর্বাদে উন্নয়নের এই যাত্রা আরও শক্তিশালী হোক।” নবনির্বাচিত সদস্যদের গৈরিক অভিনন্দন জানানোর পাশাপাশি এই ঘটনাকে দলের জন্য অত্যন্ত আনন্দের বলে উল্লেখ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *