কৃষকদের জন্য দারুণ সুখবর! সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৯ হাজার টাকা
June 22, 2026
রাজ্যের কৃষকদের জন্য বছরে ৯,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা
পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কৃষিকাজে ক্রমবর্ধমান খরচ সামাল দিতে এখন থেকে প্রতিটি কৃষক পরিবারকে বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারের ‘পিএম কিষাণ যোজনা’-র আওতায় কৃষকরা বছরে ৬,০০০ টাকা অনুদান পেয়ে থাকেন। রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় অনুদানের ৬,০০০ টাকার সাথে রাজ্যের দেওয়া অতিরিক্ত ৩,০০০ টাকা যুক্ত হয়ে বাংলার কৃষকরা এখন থেকে বছরে মোট ৯,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।