বছরে টেট ও ৫০ হাজার স্থায়ী পদে নিয়োগ, রাজ্য বাজেটে আর কী কী চমক থাকছে?

সোমবার বিধানসভায় রাজ্যের ২০২৬-২৭ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষাপটে এই বাজেটে রাজ্যের ঋণের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান এবং প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের মতে, সরকারি প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই এই বিশেষ আর্থিক পরিকল্পনা সাজানো হয়েছে।

কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে বাজেটে প্রায় ৫০ হাজার সরকারি পদে স্থায়ী নিয়োগ এবং শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়মিত করার ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া, পুলিশ বাহিনীতে বড় অঙ্কের নিয়োগ এবং যুবকদের স্বাবলম্বী করতে নতুন প্রকল্পের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন খাতের উন্নয়নের জন্য বিশেষ ব্লু-প্রিন্ট ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে, কেন্দ্রীয় কিছু প্রকল্প নতুন রূপে ফিরিয়ে আনা, ১০০ দিনের কাজের বকেয়া মেটাতে পৃথক তহবিল গঠন এবং আয়ুষ্মান ভারত ও সূর্যঘর যোজনার মতো প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হতে পারে এই বাজেটের অন্যতম বড় চমক। পাশাপাশি, নারী নিরাপত্তার জন্য আলাদা তহবিল এবং ‘অন্নপূর্ণা যোজনা’-র মাধ্যমে উপভোক্তাদের মাসিক ভাতার প্রতিশ্রুতি রক্ষায় সমাজকল্যাণ খাতে বাজেটের বড় অংশ বরাদ্দ করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *