৮ লক্ষ কোটির ঋণের বোঝা, নতুন বাজেটে কী দাওয়াই দেবেন স্বপন দাশগুপ্ত?

পশ্চিমবঙ্গের রাজকোষ বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬-২৭ আর্থিক বছর শেষে রাজ্যের মোট পুঞ্জীভূত ঋণের পরিমাণ ৮.১৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত ১৫ বছরে রাজ্যের ঋণ প্রায় চার গুণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় ৭০,৬৫৩ টাকা। রাজ্যের মোট উৎপাদনের (জিএসডিপি) নিরিখে ঋণের এই হার ৩৮ শতাংশ, যা জাতীয় গড়ের (২৮.৮ শতাংশ) চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতির মধ্যেই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

রাজ্যের নিজস্ব কর রাজস্ব লক্ষ্যমাত্রা ১.১৮ লক্ষ কোটি টাকা হলেও, ভাতা ও সামাজিক কল্যাণমূলক প্রকল্পের পেছনে ব্যয় হচ্ছে প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা। আয়ের ২০ থেকে ২৮ শতাংশই চলে যাচ্ছে পুরনো ঋণের সুদ মেটাতে। ফলে পরিকাঠামো উন্নয়নে অর্থের টান পড়ছে। নীতি আয়োগের ‘ফিসকাল হেলথ ইনডেক্স ২০২৫’ অনুযায়ী, ১৮টি বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান এখন ১৬তম। এই আর্থিক স্থবিরতা কাটাতে এবং আগামী পাঁচ বছরের রোডম্যাপ তৈরিতে বাজেটে তিনটি বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে সুনির্দিষ্ট আর্থিক শৃঙ্খলা রোডম্যাপ, ঋণ পরিচালন সেল গঠনের মাধ্যমে উচ্চ সুদের ঋণ পুনর্গঠন এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণে কঠোর ব্যয়সঙ্কোচ নীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *