উদ্ধবকে সরাসরি চ্যালেঞ্জ শিন্ডের, মহারাষ্ট্রে কী বড় ভাঙন আসন্ন!

উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শিবিরের ৬ জন লোকসভা সদস্যের সম্ভাব্য দলবদল নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সরাসরি উদ্ধব ঠাকরেকে চ্যালেঞ্জ জানিয়ে মন্তব্য করেছেন, এই সাংসদদের বিদ্রোহ কেবল একটি ‘ট্রেলার’, আসল ‘সিনেমা’ এখনও বাকি আছে। মুম্বইয়ের গোরগাঁওয়ের নেস্কো সেন্টারে শিবসেনার ৬০তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একনাথ শিন্ডে এই হুশিয়ারি দেন। ওমপ্রকাশ রাজে নিম্বালকর ও সঞ্জয় দিনা পাতিলসহ যে ৬ সাংসদকে নিয়ে এই আলোচনা, তাঁরা উদ্ধব ঠাকরের ডাকা বৈঠক এড়িয়ে চললেও এখনও আনুষ্ঠানিকভাবে শিন্ডে শিবিরে যোগ দেননি।

অনুষ্ঠানে একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরেকে আত্মসমীক্ষার পরামর্শ দিয়ে বলেন, কেন দলের নেতারা তাঁকে ছেড়ে চলে যাচ্ছেন, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও দাবি করেন যে, শুধু রক্ত সম্পর্কের দোহাই দিয়ে বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার হওয়া যায় না। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে গৃহবন্দি রাজনীতির অভিযোগ তুলে শিন্ডে বলেন, একজন সেনাপতি ঘরে বসে থাকেন না, তাঁকে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হয়। একই সঙ্গে আসন্ন বিধান পরিষদ নির্বাচনে বিজেপি, শিবসেনা ও এনসিপি জোটের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *