আর জি কর কাণ্ডে সিবিআইয়ের নজরে বিনীত গোয়েল, বাড়ছে বিপদ!

আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় তদন্তের পরিধি আরও বিস্তৃত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। প্রমাণ লোপাট এবং মূল অভিযুক্তদের আড়াল করার অভিযোগে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, আগাম সপ্তাহের মধ্যেই তাঁকে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে।

তদন্তের অংশ হিসেবে ঘটনার সময়ে দায়িত্বে থাকা সেন্ট্রাল ডিভিশনের তৎকালীন ডিসি ইন্দিরা মুখার্জি এবং নর্থ ডিভিশনের তৎকালীন ডিসি অভিষেক গুপ্তকে শুক্রবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যা এখন তদন্তকারীরা বিশ্লেষণ করছেন। এর আগে, ঘটনার রাতে প্রমাণ নষ্ট বা তদন্তের মোড় ঘোরানোর নেপথ্যে কোনো প্রশাসনিক নির্দেশ ছিল কি না, তা খতিয়ে দেখতে সিবিআই জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছে। এদিকে, নতুন করে তদন্তের ফাইল পুনর্মূল্যায়নের সিদ্ধান্তের জেরে বিনীত গোয়েলসহ অপর দুই ডিসিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *