১৯ জুন বিকেল ৫টা! অভিষেককে সরাসরি তলব করলেন স্পিকার ওম বিড়লা?

লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। আগামী ১৯ জুন, শুক্রবার বিকেল ৫টার মধ্যে তাঁকে নিজের বক্তব্য জানানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। দলের অন্দরে বিদ্যমান অস্থিরতা এবং সাংসদদের দলবদলের আবহে স্পিকারের এই নির্দেশ জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। ১৫ জুন স্পিকারের অফিস থেকে সেই সাক্ষাতের জন্য সময় দেওয়া হলেও, ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের মুখে থাকায় অভিষেক সেই সময় উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ বিষয়টি স্পিকারের দপ্তরকে অবগত করলে নতুন করে এই সময়সীমা নির্ধারণ করা হয়। এদিকে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ গোষ্ঠী এনসিপিআই (NCPI) দলে যোগ দিয়ে এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটে ১৯ জুনের সাক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *