ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে কি তবে পকেট খসবে ইউজারদের!

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করতে যাচ্ছে মেটা। বিশ্বের প্রায় ৩৫০ কোটি ব্যবহারকারীর জন্য এই বড় পরিবর্তনের অংশ হিসেবে ‘ফেসবুক প্লাস’, ‘ইনস্টাগ্রাম প্লাস’ ও ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের নতুন পরিষেবা আনা হয়েছে। প্রতিটি পরিষেবার মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৯৯ টাকা, তবে ভারতীয় গ্রাহকদের জন্য প্রথম ছয় মাসে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্থাটি। মেটার হেড অফ প্রোডাক্ট নেওমি গ্লেইট জানিয়েছেন, এই সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা সাধারণের তুলনায় উন্নত ও বিশেষ ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ‘মেটা ওয়ান প্লাস’ ও ‘মেটা ওয়ান প্রিমিয়াম’ নামে দুটি বিশেষ প্যাকেজ আনা হয়েছে, যার মাসিক খরচ যথাক্রমে ৭৭৫ ও ১৯৩৯ টাকা। এতে অত্যাধুনিক এআই চ্যাটবটসহ বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগ ও গুজরাতের জামনগরে নির্মাণাধীন ডেটা সেন্টারের বিপুল খরচ মেটাতেই মূলত এই কৌশল নিয়েছে সংস্থাটি। ডয়চে ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সাবস্ক্রিপশন মডেল থেকে আগামী বছর ১৫.৬ বিলিয়ন ডলার এবং ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে মেটা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *