বুলডোজার নীতিতে হাইকোর্টের ব্রেক, রাজ্যে স্বস্তি হকারদের!

রাজ্যজুড়ে বিভিন্ন রেল স্টেশনে চলমান হকার উচ্ছেদ অভিযানের ওপর আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বালিগঞ্জ, যাদবপুর ও বনগাঁ-সহ ২৫টি স্টেশনের হকারদের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। রেলের একতরফা উচ্ছেদ প্রক্রিয়ার কারণে রুটি-রুজি হারানোর আশঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

আদালত জানিয়েছে, কোনো ব্যক্তিকে জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ প্রক্রিয়া শুরুর আগে রেল কর্তৃপক্ষকে বিতর্কিত জায়গাগুলো সশরীরে পরিদর্শন করে আদালতে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া, যাঁদের ব্যবসার বৈধ অনুমতি রয়েছে, তাঁদের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইনি নোটিস দেওয়ার পাশাপাশি উচ্ছেদের আগে পুনর্বাসনের বিষয়টি মানবিক ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই নির্দেশের ফলে আপাতত সাময়িক স্বস্তিতে রয়েছেন হাজার হাজার হকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *