অবশেষে প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবারই প্রকাশ পাচ্ছে রাজ্য জয়েন্টের ফলাফল!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের রেজিস্টার দিব্যেন্দু করের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় সল্টলেকের ‘রূপান্ন’ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীরা ঐ দিন বিকেল সাড়ে চারটে থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এই ফলাফলের ওপর ভিত্তি করেই রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মেসি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া ও সেন্ট্রালাইজড কাউন্সিলিং শুরু হবে। সঠিক সময়ে ফল প্রকাশের ফলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস যথাসময়ে শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। র্যাঙ্ক কার্ড হাতে পাওয়ার পর শিক্ষার্থীরা পছন্দের কলেজে আসন পাওয়ার জন্য কাউন্সিলিং প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করতে পারবেন।