মাটি চুরির টাকায় তৈরি ৩০০ কোটির ‘MLA লেক’! অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক FIR
June 17, 2026
ডায়মন্ড হারবারের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।
অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে জোকা এলাকায় প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। বেআইনিভাবে মাটি কাটার ফলে ৫৪ একর জমির ভূমিরূপ পরিবর্তিত হয়ে ১২০ ফুট গভীর এক জলাশয়ের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়ভাবে ‘এমএলএ লেক’ নামে পরিচিত। এই মাটি কেলেঙ্কারির ঘটনায় শাসকদলের শীর্ষ নেতৃত্বের সরাসরি সম্পৃক্ততা রয়েছে দাবি করে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।