দিল্লির এয়ারপোর্টে হেনস্থা, চাপের মুখে সুর নরম করলেন তারেকের উপদেষ্টা!

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে থাকার পর ভারতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে আসার ঘটনায় মুখ খুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিমানবন্দরের ঘটনার পর সফর বাতিল করা ছিল একটি কূটনৈতিক প্রতিবাদ। তিনি দাবি করেন, বর্তমান বাংলাদেশ সরকার জনসমর্থনপ্রাপ্ত একটি সার্বভৌম প্রশাসন, তাই রাষ্ট্রের প্রতিনিধির সম্মানহানি সহ্য করা হবে না। জাহাজ উর রহমান স্পষ্ট করেন যে, তিনি ব্যক্তিগত পরিচয়ে নয়, বরং রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সফরে গিয়েছিলেন এবং যথাযথ নিয়মকানুন মেনে চললে ভবিষ্যতে ভারত সফরে তাঁর কোনো আপত্তি নেই।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, জাহেদ উর রহমান সাধারণ পাসপোর্ট নিয়ে ভারতে ভ্রমণে এসেছিলেন এবং তিনি ভারতের কেন্দ্রীয় নজরদারি তালিকায় বা ‘ওয়াচলিস্ট’-এ অন্তর্ভুক্ত ছিলেন। তাঁর অতীতে ভারতবিরোধী বিভিন্ন মন্তব্য ও বিশ্লেষণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি না ঘটাতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের এক শীর্ষ কূটনীতিককে তলব করে বার্তা দিয়েছে। জাহেদ উর রহমান নিজেও জানিয়েছেন যে, বিমানবন্দর থেকে ফিরে আসা কোনোভাবেই ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটানোর উদ্দেশ্যে ছিল না। শান্তিকামী অবস্থান বজায় রেখে তিনি আশা প্রকাশ করেন, এই ঘটনা দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *