২২ জুনের আগেই ২২% DA বৃদ্ধির খবর কি সত্যি? আসল তথ্য ফাঁস করলেন মুখ্যসচিব!
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (DA) বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, আগামী ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মীদের ২২ শতাংশ ডিএ বৃদ্ধি পাবে এবং এতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর রয়েছে। তবে এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে মুখ্যসচিবের দপ্তর। বিষয়টি নিয়ে স্পষ্ট করে মুখ্যসচিব জানিয়েছেন যে, এইভাবে ডিএ ঘোষণা করার কোনো এক্তিয়ার তাঁর নেই। যারা এই ভুয়ো নির্দেশিকা তৈরি করেছে, তাদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ করে বলেন, “যাঁরা এই কাজটা করেছেন, তাঁদের সৃজনশীলতার প্রশংসা করি আমি।”
বিভ্রান্তি দূর করতে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে। সেই পর্যন্ত সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন মুখ্যসচিব। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২২ জুন বড় সুখবর পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ফলে বাজেট পেশের দিন রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ সংক্রান্ত বিষয়ে কী ঘোষণা করা হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।