কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে রক্তাক্ত ৩ জওয়ান!

জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) নিয়মিত টহলদারির সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) তিন সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে দ্রুত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি ও তদন্ত শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

প্রাথমিক তথ্যানুযায়ী, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিছিয়ে রাখা ল্যান্ডমাইনগুলো সাম্প্রতিক বৃষ্টিপাতে মাটির ক্ষয় বা ধসের কারণে স্থানচ্যুত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। টহল দেওয়ার সময় অসাবধানতাবশত একটি মাইনের ওপর পা পড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া মাত্র দশ দিনের ব্যবধানে কাশ্মীরে এটি তৃতীয় বিস্ফোরণের ঘটনা; এর আগে উরি সেক্টরে এক গ্রেনেড বিস্ফোরণ এবং পুঞ্চ এলাকায় আরও একটি বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন। এই ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রতিটি ঘটনার পৃথক তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *