৪২ শিল্পপতির গ্রিন সিগন্যালে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা, বাজেটে আসছে বড় চমক!

রাজ্যে শিল্পায়নের উদ্যোগ: ৪২ শিল্পপতির বিনিয়োগের আগ্রহ, নজরে ২২ জুনের বাজেট

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্যে শিল্পায়নের প্রসারে বড়সড় উদ্যোগ নিতে চলেছে নতুন সরকার। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, ইতিমধ্যে দেশের ৪২ জন শীর্ষস্থানীয় শিল্পপতি বাংলায় বড় আকারের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। এই বিনিয়োগকারীদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যে দ্রুত শিল্পায়ন এবং বন্ধ কারখানাগুলো পুনরায় সচল করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করছেন। এছাড়া রাজ্যের অর্থনৈতিক ভোলবদল ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে নীতি আয়োগের উপাধ্যক্ষ অশোক লাহিড়ির নেতৃত্বে একটি রূপরেখা তৈরির কাজও শুরু হয়েছে।

আগামী ২২ জুন দুপুরে বিধানসভায় পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট, যা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দীর্ঘ কয়েক দশকে রাজ্যের জিডিপি ক্রমহ্রাসমান হওয়ায় শিল্পক্ষেত্রে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এই মেগা বাজেটে বড় ধরনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষক এবং ওয়াকিবহাল মহলের মতে, সরকারি এই পদক্ষেপগুলো রাজ্যে শিল্পের চাকা ঘোরানোর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং আসন্ন বাজেটে রাজ্যের আগামী পাঁচ বছরের উন্নয়নের রোডম্যাপ স্পষ্ট হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *