মহারাষ্ট্রে এবার কাকলি মডেল, ভেঙে পড়বে উদ্ধবের শিবসেনা?

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) বেশ কয়েকজন সাংসদ আচমকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সূত্রের খবর, এই বিক্ষুব্ধ সাংসদরা খুব শীঘ্রই রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে চলেছেন। এই দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁরা লোকসভার স্পিকারের কাছে আলাদা ফ্রন্ট গঠনের দাবি জানানোর পরিকল্পনা করেছেন।

এই ঘটনার নেপথ্যে ‘অপারেশন টাইগার’ নামে একটি রাজনৈতিক পরিকল্পনা কাজ করছে বলে জানা গেছে। তালিকাভুক্ত বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অস্তিকর ও ওমরাজে নিম্বলকরের মতো নেতারা রয়েছেন। বর্তমানে একনাথ শিন্ডে দিল্লিতে অবস্থান করছেন এবং শ্রীকান্ত শিন্ডের বাসভবনে বিক্ষুব্ধদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের দাবি পেশ করবেন। মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনাইক জানিয়েছেন, শিবসেনার আদর্শে বিশ্বাসীদের জন্য শিন্ডের দলের দরজা খোলা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *