২৪ ঘণ্টার মধ্যেই আমেরিকা-ইরান ঐতিহাসিক শান্তি চুক্তি! শাহবাজের দাবিতে তোলপাড়

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনের লক্ষ্যে আমেরিকা ও ইরান একটি ঐতিহাসিক শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দুই দেশের মধ্যে এই পরমাণু বা শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো মুখোমুখি বৈঠক ছাড়াই ভার্চুয়ালি বা অনলাইনের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি জানিয়েছেন।

চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর আগামী সপ্তাহে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও প্রযুক্তিগত পর্যায়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। এই ঘটনাকে বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে শাহবাজ শরিফ আশাপ্রকাশ করেছেন যে, এই চুক্তি মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করবে। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *