ছেলের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারে শোকার্ত মা, এবার কি মিলবে ন্যায়?

বাঁশদ্রোণীর অকালপ্রয়াত ছাত্র আয়ুষকুমার নাথের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার চেয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মৃত ছাত্রের মা। মুখ্যমন্ত্রীর জনতা দরবারে হাজির হয়ে তিনি ছেলের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ উঠেছে, বাঁশদ্রোণীর মহাঋষি বিদ্যামন্দির স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই আয়ুষের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় ছাত্রটিকে দীর্ঘক্ষণ শ্রেণিকক্ষে বসিয়ে রেখে পুরো ক্লাস করানো হয়, যার ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এই ঘটনার পর শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে এলাকায়।

আয়ুষের মায়ের অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী ঘটনার যথাযথ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশের পর থেকেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে জনমনে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *