অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর, আপনার ব্লকে বসছে বিশেষ শিবির!
June 14, 2026
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী সোমবার, ১৫ জুন থেকে রাজ্যজুড়ে তিন দিনব্যাপী ‘জন কল্যাণ শিবির’ শুরু হচ্ছে। রাজ্যের প্রতিটি ব্লক, পুরসভা এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আয়োজিত এই বিশেষ শিবিরে সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর সুবিধা সরাসরি জনগণের হাতে তুলে দেওয়া হবে।
এই শিবিরগুলোতে ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য আলাদা কাউন্টার খোলা হবে, যেখানে নারী ও শিশুকল্যাণ দফতরের কর্মীরা আবেদনকারীদের ফর্ম পূরণসহ যাবতীয় কাজে সহযোগিতা করবেন। পাশাপাশি, সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে ‘আয়ুষ্মান যোজনা’র জন্যও পৃথক কাউন্টার থাকবে। স্বাস্থ্য দফতরের কর্মীরা সশরীরে উপস্থিত থেকে এই কার্ডের আবেদন ও সুবিধা সংক্রান্ত বিষয়ে জনগণকে সরাসরি সহায়তা প্রদান করবেন।