বিয়ের পিঁড়িতে বসার তাড়ায় কী করলেন রশ্মিকা!
বর্তমান ডেস্কঃ
ফেব্রুয়ারি মাসে উদয়পুরের রাজকীয় প্রাসাদে চার হাত এক হয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রশ্মিকা মন্দানার। রূপকথার এই বিয়ের পর এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর সাজগোজ সংক্রান্ত এক তথ্য। জানা গেছে, নিজের বিয়ের দিন মেকআপ করার জন্য শিল্পীদের মাত্র ৪০ মিনিট সময় দিয়েছিলেন রশ্মিকা। মেকআপ আর্টিস্ট তন্বী চেম্বুরকরের মতে, বিয়ের আগের রাতে ব্যস্ততার কারণে অভিনেত্রী পর্যাপ্ত ঘুমানোর সুযোগ না পেলেও, কোনো ক্লান্তি ছাড়াই মাত্র দেড় ঘণ্টার মধ্যে নিজেকে প্রস্তুত করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতার পর ৪ মার্চ হায়দরাবাদে জমকালো রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন এই দম্পতি। এর আগে ১ মার্চ দেশের বিভিন্ন শহরে ট্রাক বোঝাই মিষ্টি ও অন্নদানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছেন তাঁরা। বর্তমানে এই তারকা দম্পতি নিজেদের বৈবাহিক জীবন উপভোগ করছেন এবং অভিনেত্রী বাবার কাছ থেকে উপহার হিসেবে কুর্গে একটি বাংলোও পেয়েছেন।