ভোটের আগেই ছাপ্পার মহড়া! সিলবিহীন ব্যালট বক্স নিয়ে রণক্ষেত্র ললিত মোহন স্কুল?

বর্তমান ডেস্কঃ

বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন বিশৃঙ্খলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই ভোট গ্রহণ পর্বে নির্বাচনী বিধি না মানা ও গোপনীয়তা রক্ষার অভাবের অভিযোগ তোলেন ভোটকর্মীরা। তাদের দাবি, বুথের ভেতরে যথাযথ গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল না এবং নির্বাচনী নিয়মকে উপেক্ষা করে ভোট গ্রহণ চালানো হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যালট বাক্সগুলিতে কোনও প্রকার সিল বা গালা দেওয়া ছিল না এবং সেগুলি খোলা অবস্থায় রাখা হয়েছিল। এর ফলে কে কাকে ভোট দিচ্ছেন, তা দৃশ্যমান হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও বুথের ভেতর প্রকাশ্যে ব্যালট নাড়াচাড়া, মোবাইল ফোনের অবাধ ব্যবহার এবং বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাচনী পর্যবেক্ষক এবং মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক বাগবিতণ্ডা শুরু হয়েছে, যেখানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *