৪ কোটি টাকার চাকরি ছেড়ে বার্বিকিউ বিক্রেতা, বার্ষিক আয় শুনলে চমকে যাবেন!

মাইক্রোসফ্ট, গুগল ও ইউটিউবের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানে ১৪ বছর সফল কর্মজীবন অতিবাহিত করার পর বার্ষিক ৪.২৫ কোটি টাকার চাকরি ছেড়ে নতুন ব্যবসায় নাম লিখিয়েছেন পঁয়ত্রিশ বছর বয়সী প্রযুক্তিবিদ সালাহউদ্দিন আব্দুল-কাফি। কর্পোরেট জীবনের সীমাবদ্ধতা কাটিয়ে তিনি আমেরিকার টেক্সাসে গড়ে তুলেছেন ‘কাফি বার্বিকিউ’ নামের একটি হালাল রেস্তরাঁ। বন্ধুদের জন্য শখের বশে মাংস রান্না করা থেকে শুরু করে বর্তমানে তিনি টেক্সাসের খাদ্যরসিকদের কাছে একজন জনপ্রিয় উদ্যোক্তা হয়ে উঠেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা এই রেস্তরাঁটি উদ্বোধনের দিন থেকেই ব্যাপক গ্রাহক সাড়া পেয়ে আসছে।

ব্যবসায়িক সাফল্যের দিক থেকে গত এক বছরে প্রতিষ্ঠানটি প্রায় ২১.৭ কোটি টাকা আয় করেছে এবং চলতি বছরে এই আয় ৩৭.৮ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তবে প্রায় সাড়ে আট কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ এবং প্রতি মাসে কাঁচামাল, কর্মী বেতন ও ভাড়া বাবদ দুই কোটি টাকারও বেশি ব্যয় হওয়ায় উদ্যোক্তার বড় অঙ্কের মুনাফা পেতে কিছুটা সময় লাগছে। নিজের জমানো মূলধন দিয়ে রেস্তরাঁ পরিচালনা করলেও সালাহউদ্দিন আব্দুল-কাফি কোটি টাকার চাকরির চেয়ে বর্তমান এই স্বাধীন ব্যবসায় মানুষের সেবা ও খাদ্য তৃপ্তিতেই অধিক সন্তুষ্টি খুঁজে পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *