৪,৫৬৬ কোটির অস্ত্র চুক্তি! ভারতকে শক্তিশালী হাতিয়ার দিচ্ছে ট্রাম্প প্রশাসন

সামরিক শক্তি বাড়াতে ভারতের জন্য ৪,৫৬৬ কোটি টাকার অস্ত্র প্যাকেজে অনুমোদন আমেরিকার

চিনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার আবহে ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের সহায়তা প্রদান করল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রায় ৪ হাজার ৫৬৬ কোটি টাকার (৪২.৮ কোটি মার্কিন ডলার) একটি মেগা সামরিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার ব্যবহারের জন্য অত্যাধুনিক ‘অ্যাপাচে’ যুদ্ধ হেলিকপ্টার এবং ‘এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজার’ কামানের প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা এবং রক্ষণাবেক্ষণের লজিস্টিক সাপোর্ট সরবরাহ করবে ওয়াশিংটন। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির (DSCA) বিজ্ঞপ্তি অনুযায়ী, এর পাশাপাশি ভারতীয় সেনাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে এই প্যাকেজে।

এই চুক্তির মাধ্যমে ভারত তার দুর্গম সীমান্ত অঞ্চলে যুদ্ধের কৌশল আরও জোরদার করতে পারবে। অ্যাপাচে এএইচ-৬৪ই (AH-64E) হেলিকপ্টারগুলো প্রতি মিনিটে ১,২০০ রাউন্ড গুলি বর্ষণে সক্ষম এবং একই সঙ্গে ১২টি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। অন্যদিকে, টাইটেনিয়াম দিয়ে তৈরি এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজার কামানগুলো ওজনে হালকা হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে সহজেই লাদাখ ও অরুণাচলের মতো দুর্গম পার্বত্য এলাকায় স্থানান্তর করা সম্ভব। ২৪ থেকে ৪০ কিলোমিটার পাল্লার এই কামানগুলো ভারতের শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *