পুজোর আগেই সরকারি কর্মীদের মুখে হাসি, ২০% ডিএ বাড়ালেন মুখ্যমন্ত্রী!
June 23, 2026
রাজ্য সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার রাজ্য বাজেট পেশের সময় এই ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীরা এই বর্ধিত হারে ডিএ পাওয়া শুরু করবেন, যার প্রভাব নভেম্বর মাসের বেতন থেকেই কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে বাকি থাকা ২২ শতাংশ ডিএ-ও মিটিয়ে দেওয়া হবে। এছাড়াও ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া ডিএ-র টাকাও কর্মীরা পাবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। সরকারের এই ঘোষণায় কর্মী মহলে স্বস্তি ফিরলেও, একাংশের মধ্যে এখনো পুরো বকেয়া মিটিয়ে কেন্দ্রের সমান হারের দাবি অটুট রয়েছে।