আসল তৃণমূলের গোপন বৈঠক! জোর করে সই করানো হলো কোর্ট পেপারে?

বিধানসভায় সই জালিয়াতির বিতর্কিত আবহেই চরম সতর্কতামূলক পদক্ষেপ নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল। সোমবার নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত গোপন বৈঠকে উপস্থিত নেতা ও কাউন্সিলরদের কাছ থেকে কোর্ট পেপারে সই সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে সই জালিয়াতি বা উপস্থিতির কথা অস্বীকার করার মতো পরিস্থিতি এড়াতে এই গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে।

এই গোপন বৈঠকে ফিরহাদ হাকিম, জাভেদ খান, জুঁই বিশ্বাস ও কাজরী বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতা ও জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রায় ৬০ থেকে ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। কোর্ট পেপারে উল্লিখিত হয়েছে যে, বৈঠকে উপস্থিত প্রত্যেকেই স্বেচ্ছায় এসেছেন। উল্লেখ্য, এর আগে বিধানসভায় রেজোলিউশন বুকে সই জালিয়াতির অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত শুরু হওয়ার মাঝেই এই নতুন কৌশল রাজ্য রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *