২১ জুলাই এখন মমতার আদর্শহীন ইভেন্ট, বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য!

দীর্ঘ ৩৩ বছর আগের ২১ জুলাইয়ের ঘটনাকে রাজনৈতিকভাবে ‘আদর্শহীন ইভেন্ট’ হিসেবে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। ১৯৯৩ সালের ওই দিনে সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তৃণমূল গঠনের পর ওই আন্দোলনের মূল উদ্দেশ্য ও আদর্শ বর্তমানে হারিয়ে গেছে। নিজেদের হারানো জমি ও ঐতিহ্য পুনরুদ্ধারে তাই এবার নতুন রণকৌশল গ্রহণ করেছে দলটি।

দীর্ঘ ২৮ বছর পর বিধান ভবনের গণ্ডি পেরিয়ে এবার ধর্মতলার শহিদ মিনারে ২১ জুলাই পালন করতে চলেছে কংগ্রেস। এই কর্মসূচিতে রাহুল গান্ধীকে আনার পরিকল্পনা করা হয়েছে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, সংবিধান রক্ষা ও বর্তমানের বেকারত্ব ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি, ১৯৯৩ সালের ওই গুলিচালনার ঘটনার সত্য উদ্ঘাটনে তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের ফাইল প্রকাশের দাবি তুলেছে কংগ্রেস। দলের সাংগঠনিক শক্তি বাড়াতে আগামী ২৯ ও ৩০ জুন এআইসিসি সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপাল কলকাতা সফরে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *