লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ করলেই কড়া শাস্তি, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যে ‘ল্যান্ড জিহাদ’ ও ‘লাভ জিহাদ’-এর মতো কার্যকলাপ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী ও বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে কোনো দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এই লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গে দ্রুত ইউনিফর্ম সিভিল কোড (UCC), নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং ধর্মান্তর বিরোধী কঠোর আইন কার্যকরের ইঙ্গিত দিয়েছেন তিনি।

সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী জেলাগুলিতে ‘হোল্ডিং স্টেশন’ তৈরির কাজ শুরু হয়েছে, যেখানে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি, সীমান্ত সুরক্ষায় বিএসএফ-এর হাতে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হয়েছে। এছাড়া সিএএর আওতায় হিন্দু উদ্বাস্তুদের এ দেশে নিরাপদ আশ্রয় দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।

শিক্ষাক্ষেত্রে জাতীয়তাবোধ ও সাংস্কৃতিক চেতনা প্রসারেও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে স্কুল, কলেজ ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘সঞ্জীবনী’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে জরুরি অবস্থার সময় নির্যাতিতদের সম্মান জানাতে ‘লোকতন্ত্র সেনানি সমন্বয়’ কমিটি গঠন এবং বিভিন্ন জাতীয়তাবাদী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *