২১ জুলাইয়ের মঞ্চ ঘিরে বড় ধাক্কা, ভিক্টোরিয়া হাউসের সামনে জারি ১৬৩ ধারা!

তৃণমূল কংগ্রেসের বার্ষিক ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন নিয়ে বড় ধরনের প্রশাসনিক বাধার মুখে পড়েছে রাজ্যের শাসকদল। প্রতি বছর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে যে সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে এ বছর বড় কোনো জমায়েত না করার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। জনজীবন ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ওই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছেন, যা আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত, অর্থাৎ টানা ৬০ দিন কার্যকর থাকবে।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় হিংসাত্মক বিক্ষোভের আশঙ্কায় এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বউবাজার থানা এলাকা, হেয়ার স্ট্রিট থানা এলাকা, কলকাতা ট্র্যাফিক পুলিশের হেড কোয়ার্টার গার্ড এবং কেসি দাসের মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত সংলগ্ন এলাকা। প্রতি বছর যেখানে তৃণমূলের প্রধান মঞ্চ তৈরি হয়, সেখানে পুলিশের এই বিধিনিষেধের কারণে দলটির বার্ষিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *