২০২৭ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সূচি প্রকাশিত, পরীক্ষার্থীর সংখ্যায় দ্বিতীয় পশ্চিমবঙ্গ

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশনস্ (সিআইএসসিই) ২০২৭ সালের আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৯ ফেব্রুয়ারি এবং দশম শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। দশম শ্রেণির পরীক্ষা ৩১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৮ এপ্রিল শেষ হবে। ২০২৭ সালে মোট ৩ লক্ষ ৭৯ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে, যার মধ্যে দশম শ্রেণিতে ২ লক্ষ ৭০ হাজার এবং দ্বাদশ শ্রেণিতে ১ লক্ষ ১০ হাজার ২৫ জন শিক্ষার্থী রয়েছে।
পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। দশম শ্রেণিতে পশ্চিমবঙ্গ থেকে ৪৬,৫২১ জন এবং দ্বাদশ শ্রেণিতে ৩০,২৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। আইসিএসই পরীক্ষার জন্য ৩,১০৬টি এবং আইএসসি পরীক্ষার জন্য ১,৬৫১টি স্কুলকে অনুমোদন দেওয়া হয়েছে। ভারত ও বিদেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের আইসিএসই পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে নিজ আসনে বসতে হবে। সকাল ১০টা থেকে প্রশ্নপত্র পড়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হবে এবং ১০টা ১৫ মিনিট থেকে উত্তর লেখা শুরু করতে হবে। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। বিস্তারিত সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।