হাসপাতালে ভর্তি জেসমিন ভাসিন, ‘টার্মিনাল আইলাইটিস’ আসলে কতটা ভয়ংকর?

দুবাইয়ে জন্মদিনের উদ্‌যাপন চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ (Terminal Ileitis) নামক অন্ত্রের এক জটিল প্রদাহে আক্রান্ত হয়েছেন। ক্ষুদ্রান্ত্রের একেবারে শেষ অংশ, যা বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত, সেখানে প্রদাহ বা ক্ষত তৈরি হওয়াকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টার্মিনাল আইলাইটিস বলা হয়। ভিটামিন বি১২ ও পিত্ত অ্যাসিড শোষণে এই অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই রোগটি শুধুমাত্র ক্রোনস ডিজ়িজ়ের কারণে নয়, বরং ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ, অন্ত্রের যক্ষ্মা (টিবি), অতিরিক্ত ব্যথানাশক ওষুধের ব্যবহার অথবা অটোইমিউন ডিসঅর্ডারের কারণেও হতে পারে। পেটের ডানদিকের নিচের দিকে তীব্র যন্ত্রণা, ঘন ঘন ডায়ারিয়া, জ্বর, মলের সঙ্গে রক্ত পড়া এবং অতিরিক্ত দুর্বলতা এই রোগের অন্যতম লক্ষণ। চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না করালে অন্ত্রে আলসার, ক্ষত কিংবা ছিদ্র হয়ে যাওয়ার মতো জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। দ্রুত সুস্থতার জন্য ওমেগা-৩ সমৃদ্ধ খাবার, সহজপাচ্য ডায়েট এবং প্রোবায়োটিক গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *