হাইকোর্টে বড় ধাক্কা খেলেন দেবরাজ, সন্তানের মুখ চেয়ে জামিন পেলেন অদিতি!
কলকাতা: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জন ও অর্থপাচার মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধরনের ধাক্কা খেলেন স্থানীয় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। তবে, তিন মাসের সন্তান থাকায় মানবিক দিক বিবেচনা করে এই মামলায় সাময়িক স্বস্তি পেয়েছেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি; আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে।
তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জন, বেআইনিভাবে অর্থপাচার এবং নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোর ভিত্তিতে বাগুইআটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে দম্পতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে জামিনের নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত স্পষ্ট করেছে যে, তদন্তের প্রয়োজনে এই দুই ব্যক্তিকেই তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে।