তারাতলায় ভয়াবহ বিপর্যয়! ধ্বংসস্তূপে তদারকিতে মুখ্যমন্ত্রী ও শুভেন্দু

কলকাতা: তারাতলায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর পরিস্থিতি খতিয়ে দেখতে বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি উদ্ধারকাজের সামগ্রিক পরিস্থিতির খোঁজ নেন।

ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলে আটকে পড়া ব্যক্তিদের অবস্থা ও উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে, তিনি সেখানে উপস্থিত মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া, এই নির্মাণকাজের দায়িত্বে থাকা সংস্থা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তিনি যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *