চলন্ত ট্রেনে নৃশংস খুন! দরজা নিয়ে বচসার জেরে প্রাণ গেল যুবকের

মুম্বইয়ে চলন্ত ট্রেনের কামরায় বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে দরজা বন্ধ করা নিয়ে বচসাকে কেন্দ্র করে ২১ বছর বয়সী মায়াঙ্ক লোহার নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বচসার সময় কিছু যাত্রী অভিযুক্ত রোশন সুবর্ণকে হেনস্থা করলে সে ক্ষিপ্ত হয়ে ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে মায়াঙ্কের ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় ট্রেনের মেঝেতেই মায়াঙ্ক লোহারের মৃত্যু হয়। এই ঘটনার পর ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় অভিযুক্তকে পরবর্তীতে মুম্বইয়ের কুরলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে অভিযুক্তকে রক্তমাখা অস্ত্র হাতে দেখা যায়। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তের পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *