সব্যসাচীর গুপ্তধন! ঘনিষ্ঠ নেত্রীর শ্বশুরবাড়ি থেকে মাঝরাতে উদ্ধার ৫ কোটির সোনা

নদিয়ার করিমপুরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ নেত্রী টিনা ভৌমিকের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কিলো সোনা উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বিধাননগর উত্তর ও করিমপুর থানার যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তোলাবাজি সংক্রান্ত একটি মামলায় হাজিরা এড়িয়ে যাওয়ার পর থেকে টিনা ভৌমিকের বিরুদ্ধে পুলিশী তৎপরতা শুরু হয়।

অভিযান পরিচালনার সময় রাত সাড়ে ১২টা নাগাদ লাল রঙের একটি স্করপিও গাড়িতে করে সব্যসাচী দত্তকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও সব্যসাচী দত্তর ঘনিষ্ঠতার কারণে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিপূর্বে সব্যসাচী দত্তর নিজের বাড়ি থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছিল বিধাননগর পুলিশ। উদ্ধারকৃত সোনার উৎস এবং এই ঘটনার সঙ্গে সব্যসাচী দত্তর যোগসূত্র নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *