সন্তান না হওয়ায় স্ত্রীকে বাপের বাড়ি পাঠানোর হুমকি, টিসিএস কর্মীর কাণ্ডে তোলপাড়!
বর্তমান ডেস্কঃ
দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নাসিক শাখায় কর্মরত কর্মীদের ওপর জোরপূর্বক ধর্মান্তকরণ, যৌন হেনস্থা এবং ব্যক্তিগত জীবনে চরম অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংস্থার টিম লিডার তৌসিফ আত্তার ও সহকর্মী দানিশ শেখসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে নাসিক পুলিশ এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
ভুক্তভোগী এক পুরুষ কর্মীর অভিযোগ, তাঁকে জোর করে মাথায় টুপি পরানো, নামাজ পড়তে বাধ্য করা এবং ধর্মীয় প্রতীকের জন্য কটাক্ষ করা হতো। এছাড়া ব্যক্তিগত বিষয়ে আপত্তিকর মন্তব্যের পাশাপাশি তাঁকে শারীরিকভাবে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে এক মহিলা কর্মীর যৌন হেনস্থা ও বিয়ের জন্য চাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের তদন্ত শুরু হয়েছে। টিসিএস-এর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা কমিটি বা এইচআর বিভাগ কেন এই অভিযোগগুলো নিয়ে আগে ব্যবস্থা নেয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ এখন এই ঘটনার পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে।