শিকড়ের টানে মার্কিন নাগরিকত্ব ত্যাগ, ৯৪ বছর বয়সে ঘরে ফিরছেন বৃদ্ধা!

৯৪ বছর বয়সি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কোন্দ্রাগুন্তা মহালক্ষমাম্মা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে পুনরায় ভারতের নাগরিক হওয়ার আবেদন জানিয়েছেন। বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের শিকড়ে ফিরে আসা এবং জন্মভূমিতেই শেষ জীবন ও মৃত্যু নিশ্চিত করার প্রবল ইচ্ছাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যে যাচাইয়ের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশের চিন্তাগুম্পালা গ্রামের বাসিন্দা মহালক্ষমাম্মা স্বামীর মৃত্যুর পর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ছেলের কাছে চলে যান এবং ২০০০ সালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। তবে জন্মভূমির প্রতি টান অনুভব করায় ২০১৮ সালে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। বর্তমানে তিনি পুনরায় ভারতীয় নাগরিক হওয়ার আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করছেন এবং নিয়ম অনু্যায়ী প্রয়োজনীয় নথিপত্রে সই করেছেন। বাপতালা জেলার কালেক্টর ভি বিনোদ কুমার এই প্রক্রিয়ায় তদারকি করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *