লুঙ্গি বা হাফপ্যান্ট পরে টোটো চালানো যাবে না, কড়া নির্দেশ পুলিশের!

রাস্তায় টোটো চালকদের পোশাক নিয়ে কড়াকড়ি, নজরদারি দত্তপুকুর ট্রাফিক পুলিশের

দত্তপুকুরের ব্যস্ত যশোর রোডে টোটো চালকদের পোশাক নিয়ে কড়া বার্তা দিলেন ট্রাফিক গার্ডের ওসি দেবদাস দেবনাথ। মঙ্গলবার বামনগাছি চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় হাফপ্যান্ট ও লুঙ্গি পরে টোটো চালানো বেশ কয়েকজনকে আটকান তিনি। ওসি জানান, হাফপ্যান্ট বা লুঙ্গি পরে গাড়ি চালানো নিরাপদ নয় এবং এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। পাশাপাশি, মহিলা যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখে তিনি চালকদের সামাজিক শালীনতা বজায় রেখে পোশাক পরিধানের নির্দেশ দেন।

চালকদের বুঝিয়ে বলা হয় যে, ব্রেক কষার সময় লুঙ্গিতে পা জড়িয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওসির এই যুক্তিতে চালকরা প্রাথমিকভাবে অস্বস্তিতে পড়লেও পরে ভুল স্বীকার করে নির্দেশ মেনে চলার আশ্বাস দিয়েছেন। ডিএসপি (ট্রাফিক) নিহাররঞ্জন রায় জানান, চালকদের পোশাক নিয়ে সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশিকা না থাকলেও, জননিরাপত্তা ও শৃঙ্খলার খাতিরে পুলিশের এই সচেতনতামূলক উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয় যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *