রিজার্ভ ব্যাঙ্কে দেড় লক্ষ টাকা বেতনের সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন!

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১২ জন প্রার্থী নিয়োগ করা হবে। ডাটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক রিসার্চ, কোয়ান্টাম টেকনোলজি, সাইবার সুরক্ষা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক ক্ষেত্রগুলোতে এই নিয়োগ সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, এম.টেক বা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে এবং তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আগামী ৬ জুলাইয়ের মধ্যে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

নির্বাচিত প্রার্থীরা মাসিক ১ লক্ষ ৫০ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হলেও কাজের দক্ষতার ওপর ভিত্তি করে চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো সম্ভব। এই পদের কর্মস্থল হবে মুম্বই। চাকরির শর্ত অনুযায়ী, কর্মীরা বছরে ১৫ দিনের ছুটি পাবেন। চুক্তি বাতিলের ক্ষেত্রে উভয় পক্ষকেই ৩ মাসের নোটিশ দিতে হবে, তবে প্রথম ৬ মাসের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ব্যাংকের প্রযুক্তিগত পরিকাঠামো ও অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রকে শক্তিশালী করতেই এই নিয়োগ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *