রাম মন্দিরে চুরির প্রমাণ ফাঁস, যোগী সরকারের ওপর তুঙ্গে চাপ!

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরি ও অব্যবস্থার অভিযোগ ঘিরে উত্তরপ্রদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় গলদ ও অনুদান সংক্রান্ত বেনিয়মের যথেষ্ট প্রমাণ মিলেছে দাবি করে এই ঘটনার অবিলম্বে এফআইআর দায়ের ও ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি তুলেছেন ভিএইচপির জাতীয় সভাপতি অলোক কুমার। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি হয়েছে।

মন্দির পরিচালনার অব্যবস্থা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা দেওয়া সিটের প্রাথমিক রিপোর্টে দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশি, দানবাক্স থেকে টাকা সংগ্রহ ও গোনার প্রক্রিয়ায় বিস্তর গলদের কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে বেনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানানো হলেও, চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এফআইআর দায়েরের বিষয়টি ঝুলে রয়েছে। রাম জন্মভূমি ট্রাস্ট এবং মন্দির পরিচালনার ব্যবস্থার সঙ্গে ভিএইচপির একাধিক সদস্য যুক্ত থাকায়, নিজেদের ভাবমূর্তি রক্ষা ও স্বচ্ছতা প্রমাণের কৌশল হিসেবেই সংগঠনটি এখন দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *