রাম দর্শনে বাধা, অযোধ্যায় কংগ্রেস নেতাদের গৃহবন্দি করার তীব্র বিতর্ক!

রাম মন্দিরে পুজো দেওয়া ও অর্থ তছরুপের অভিযোগ নিয়ে আলোচনার কর্মসূচি নিয়ে অযোধ্যা যাওয়ার পথে উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দিল পুলিশ। মঙ্গলবার লখনউ থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হওয়ার পর জেলার সীমানায় পৌঁছালে পুলিশ রাজ্য কংগ্রেস সভাপতি অজয় রাইসহ দলের অন্যান্য নেতাদের পথ আটকায়। কংগ্রেসের অভিযোগ, পুলিশের এই পদক্ষেপে তাঁদের কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে এবং রাম মন্দিরের অর্থ দুর্নীতির ঘটনা ধামাচাপা দেওয়ার লক্ষ্যেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

এই ঘটনার জেরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দলের পক্ষ থেকে প্রতাপগড়ের কংগ্রেস সভাপতি নীরজ ত্রিপাঠীকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই অযোধ্যার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শহরের প্রতিটি প্রবেশপথে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক নেতাদের মুক্তি এবং রাম ভক্তদের মতো কংগ্রেস নেতাদেরও মন্দিরে পুজো দেওয়ার সুযোগ প্রদানের দাবি জানিয়েছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *