পাসপোর্ট তৈরিতে বড় খরচ! ১ জুলাই থেকে নতুন ফি-র তালিকা দেখে নিন

আগামী ১ জুলাই ২০২৬, বুধবার থেকে ভারতজুড়ে পাসপোর্টের নতুন ফি কাঠামো কার্যকর হতে চলেছে। দীর্ঘ ১৪ বছর পর বিদেশ মন্ত্রক পাসপোর্টের আবেদন ও পুনর্নবীকরণের খরচে এই বড় পরিবর্তন আনছে। নতুন নিয়ম অনুযায়ী, ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার পাসপোর্টের ফি ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০ টাকা হয়েছে। এছাড়া ৩৬ পৃষ্ঠার তৎকাল পাসপোর্ট ৩,৫০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার তৎকাল পাসপোর্টের ফি ৪,০০০ টাকার বদলে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ৩৬ পৃষ্ঠার বুকলেটের জন্য ৭,৫০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার জন্য ৮,৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে। পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), সারেন্ডার সার্টিফিকেট এবং গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশনের জন্য ৭৫০ টাকা ফি দিতে হবে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১০ বছর এবং নাবালকদের জন্য ৫ বছরের মেয়াদ অপরিবর্তিত থাকছে। এছাড়া ৮ বছর পর্যন্ত শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকেরা পাসপোর্ট আবেদনে ১০ শতাংশ ছাড় আগের মতোই পাবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া এবং পুলিশ ভেরিফিকেশনের নিয়মেও কোনো পরিবর্তন আনা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *