রামমন্দিরের ৩,৫০০ কোটির প্রণামী উধাও, কাঠগড়ায় খোদ ট্রাস্ট!

অযোধ্যার রামমন্দিরে বিপুল পরিমাণ প্রণামী চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উত্তরপ্রদেশ সরকারের কাছে বিশেষ তদন্তকারী দল (SIT) জমা দেওয়া প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, ২০২০ সালে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ গঠিত হওয়ার পর থেকে প্রাপ্ত ৩,৫০০ কোটি টাকারও বেশি নগদ এবং প্রচুর সোনা-রুপোর গয়নার একটি বড় অংশের কোনো হদিশ নেই। দানে পাওয়া রুপোর ‘ভূষূণ্ডি কাক’-সহ মূল্যবান সামগ্রী হারিয়ে যাওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই দুর্নীতির প্রেক্ষিতে এসআইটি বর্তমান ট্রাস্ট ভেঙে দিয়ে নতুন পরিচালন পর্ষদ গঠনের সুপারিশ করেছে।

এসআইটি-র দাবি, ট্রাস্টের মদত ছাড়া এতো বিপুল পরিমাণ সম্পদ উধাও হওয়া সম্ভব নয়। মন্দির নির্মাণের শুরুতে একটি বেসরকারি অডিট সংস্থা পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে সতর্ক করলেও ট্রাস্ট তা উপেক্ষা করেছিল। এই বিতর্কের জেরে মন্দিরে দান আসার পরিমাণ ৭২ শতাংশ কমে গেছে। এদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছেন যে, এফআইআর ছাড়া এই তদন্ত প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *