রাজীব-সনিয়ার প্রথম সন্তানের মৃত্যুতে কেন এত বিতর্ক! – বর্তমান বাংলা
November 10, 2026

নিজের আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ ব্যক্তিগত জীবনের মর্মান্তিক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। ১৯৬৯ সালে প্রথম পুত্রসন্তান জন্মের পর তার অকাল মৃত্যু এবং সেই দেহ নদীতে ভাসাতে অস্বীকার করার নেপথ্যের ভয়াবহ স্মৃতির কথা লিখেছেন তিনি। শেষ পর্যন্ত মেহরৌলিতে ফার্ম হাউসের একটি বোগেনভিলিয়া গাছের নিচে সন্তানকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেন রাজীব ও সোনিয়া।
সন্তান হারানোর শোকের কয়েক মাস পরেই সোনিয়া পুনরায় গর্ভবতী হন। সেই সময় ইন্দিরা গান্ধীর কড়া নজরদারি ও কঠোর নিয়মকানুন মেনে দীর্ঘ আট মাস শয্যাশায়ী থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে ১৯৭০ সালের ১৯ জুন রাহুল গান্ধীর জন্ম হয়। আত্মজীবনীতে কংগ্রেস নেত্রী তাঁর জীবনের সেই কঠিন দিনগুলির কথা অত্যন্ত আবেগঘন ভাষায় বর্ণনা করেছেন।