রাজনীতিতে সাফল্যের মাঝেই মায়ের অনুরোধে ফের বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব!

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। প্রথম পক্ষের স্ত্রী নীতি দেবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা থাকার পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। আগামী ২৪ জুন ত্রিপুরার একটি পাঁচতারা হোটেলে তাঁর বিয়ের রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর হবু স্ত্রী মূলত হায়দরাবাদের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিপ্লব দেবের মায়ের বিশেষ অনুরোধ ও ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি এই নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম পক্ষে তাঁর দুটি সন্তান রয়েছে। রাজনৈতিক আঙিনায় ২০১৬ সালে ত্রিপুরার বিজেপি সভাপতি হওয়া থেকে শুরু করে ২০১৮ সালে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব পালন এবং ২০২৪ সালে লোকসভা সাংসদ নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে আলোচনায় থেকেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করা বিপ্লব দেবের এই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *