শেষ হয়েও শেষ নয় জনকল্যাণ শিবির, আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনায় আবেদনের বড় সুযোগ!

রাজ্যজুড়ে চার দিনব্যাপী আয়োজিত জনকল্যাণ শিবির গত বৃহস্পতিবার শেষ হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই শিবিরে রেকর্ড ৫৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে ২২ লক্ষ ২৩ হাজার ৯৭০টি এবং অন্নপূর্ণা যোজনায় ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি আবেদন রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় অনেক সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল।

আবেদন করতে না পারা সাধারণ মানুষের উদ্বেগের অবসান ঘটিয়ে রাজ্য প্রশাসন জানিয়েছে, শিবির শেষ হলেও আবেদন প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। যারা শিবিরে ফর্ম জমা দিতে পারেননি, তারা কলকাতার সংশ্লিষ্ট বরো অফিস কিংবা নিজ নিজ এলাকার স্থানীয় সরকারি কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। এছাড়া, বর্ষা মরশুম শেষ হওয়ার পর রাজ্যজুড়ে পুনরায় জনকল্যাণ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *