ভোটার তালিকায় নাম না থাকলে বন্ধ সরকারি সুবিধা! কড়া পদক্ষেপ সরকারের

রাজ্যের সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে নয়া পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। এতদিন ধরে চলা অযোগ্য ব্যক্তিদের সুবিধা ভোগের অভিযোগ খতিয়ে দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে গৃহ জ্যোতি, গৃহলক্ষ্মী, অন্ন ভাগ্য, যুব নিধি ও শক্তি প্রকল্পের মতো পাঁচটি প্রধান নির্বাচনী গ্যারান্টির সুবিধা পেতে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার প্রশাসনিক কর্তাদের সাথে এক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, কোনো যোগ্য নাগরিক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে তিনি রাজ্যের সাধারণ মানুষকে নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রাখার বিষয়ে সতর্ক করেছেন। সরকারের প্রত্যাশা, এই নতুন নিয়মের ফলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে এবং প্রকল্পগুলির সুফল সঠিকভাবে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *