রণবীরের এই ‘নীরবতা’ কি কোনো মানসিক সংকট! কী বলছেন বিশেষজ্ঞরা?

নিজের আবেগ সহজে প্রকাশ করতে না পারাকে অনেকে ‘আবেগহীনতা’ হিসেবে ভুল করলেও, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন যে এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। রণবীর নিজের স্বভাব সম্পর্কে খোলামেলা আলোচনায় বলেছেন, তিনি খুব গভীরভাবে অনুভূতি অনুভব করলেও সহজে তা কথায় প্রকাশ করতে পারেন না। অভিনেতা জানান, অনেক সময় তিনি সেই অনুভূতিগুলোর সঙ্গে একান্তে চুপচাপ বসে থাকতে পছন্দ করেন। তার এই স্বীকারোক্তিটি বর্তমানে মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মনোবিদদের মতে, কারো আবেগ প্রকাশ না করার পেছনে মূলত দু’টি মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। প্রথমত, ‘আবেগ দমন’ বা সাপ্রেশন, যেখানে ব্যক্তি নিজের কষ্ট বা আবেগকে অস্বীকার করার চেষ্টা করেন, যা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, ‘সংযম’ বা রেস্ট্রেইন্ট, যেখানে ব্যক্তি তাঁর আবেগ সম্পর্কে সচেতন থেকেও পরিস্থিতির প্রয়োজনে তা প্রকাশ করেন না; এটি আসলে একটি বিশেষ মানসিক দক্ষতা। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছু শেয়ার করার চাপের মাঝেও অনেকে নীরবে নিজের আবেগ অনুধাবন করতে পছন্দ করেন, যা মূলত তাদের আবেগ নিয়ন্ত্রণের একটি নিজস্ব পদ্ধতি বা আত্মরক্ষার উপায় হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *